1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Title :
আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

বাসের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৩ Time View

আরিফ সিকদার,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর মহিপুরে গ্রীণ লাইন পরিবহন নামের একটি বাসের ধাক্কায় সাগর শিকদার অনু (২৭) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সাগর মনোহরপুর গ্রামের জয়দেব সিকদারের ছেলে। সে বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবার্সের নৈশ প্রহরী এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে সে তার নিজ বাড়ি মনোহরপুর থেকে মোটর সাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে আসা কুয়াকাটা গামী গ্রীণ লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved