1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Title :
পুত্র সন্তানের বাবা হলেন সাবেক ছাত্রনেতা ও ১১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক – আরিফুর রহমান, সকলের কাছে দোয়া প্রার্থী পুত্র সন্তানের বাবা হলেন, ১১ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মো: আরিফুর রহমান, সকলের কাছে দোয়া প্রার্থী বাউফলে পেয়ারা গাছ থেকে নামার পরই অসুস্থ শিশু, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরগুনার আমতলীতে মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেপ্তার নাহিদ গতিঝড়ে উড়ে গেলো পাকিস্তান রুপনগর এলাকায় চাঁদাবাজ রাজু গাজী গ্রেফতার! আমি আমান তারেক রহমানের পাশে থাকবোই থাকবো, ভ্যানগার্ড হয়ে থাকবো, আমৃত্যু থাকবো ইনশাআল্লাহ বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস -২০২৬ পালিত অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে লোক পাঠানোর নামে প্রতারণা করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ; র‌্যাব-৪ এর অভিযানে দুই প্রতারক গ্রেফতার অবৈধ বালু মহাল ঘিরেই তুরাগ তীরের বেড়িবাঁধ সড়ক মৃত্যুর ফাঁদ !

বাউফলে সেই ইভটিজিং করার প্রতিবাদে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার-১

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৮ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে বিজয় দিবসের অনুষ্ঠানে বহিরাগতের হামলা ও দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার ঘটনার মামলায় অভিযুক্ত মোহাম্মদ রিশাদকে (১৮) গ্রেফতার করেছে থানা পুলিশ৷

মঙ্গলবার (১৭ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে৷
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার কলেজের একটি ক্রীড়া অনুষ্ঠানে বহিরাগত কিশোর গ্যাং সদস্য আলভি, তাবজিল, হানিফ ও রিশাদ এক ছাত্রীকে ইভটিজিং করে। তাৎক্ষনিক বিষয়টির প্রতিবাদ করে ওই ছাত্রীর সহপাঠীরা অভিযুক্তদের কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেন। এতে ক্ষুদ্ধ হয়ে পরের দিন সোমবার দুপুরের দিকে কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যদের নেতৃত্বে ১০/১৫ জন বহিরাগত হামলা চালায় এবং তাদের ছুরিকাঘাতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহিরুল ইসলাম আহত হন। এঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর দায়েরকৃত মামলায় রিশাদকে গ্রেফতার করা হয়।

এদিকে গ্রেফতারের আগে বিকেলেই রিশাদকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সন্ধ্যায় আটক রিশাদের সাথে থানায় দেখা করতে আসে সোহাগ রানা নামের এক যুবলীগ কর্মী। তখন তাকে দেখে ধাওয়া দিয়ে মারধর করে সেখানে উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীরা।

স্থানীয়দের অভিযোগ, কলেজে শিক্ষার্থীদের ওপরে হামলার ঘটনায় অভিযুক্ত আলভি, হানিফ, তাবজিল ও রিশাদ ‘কমরেড’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপ নিয়ন্ত্রণ করে। এরআগেও একাধিক শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ আছে এই কিশোর গ্যাং গ্রুপটির বিরুদ্ধে। সেসব বিষয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রচার হয়েছিলো৷ তবে স্থানীয় এক প্রভাবশালী যুবলীগ নেতার দাপটে এই কিশোর গ্যাংদের বিরুদ্ধে মামলা করতে পারেনি ভুক্তভোগী পরিবারগুলো৷ গত মে মাসে তন্ময় নামের এক ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মামলা করলেও নেতাদের চাপে তুলে নিতে বাধ্য হয়।

এদিকে গ্রেফতার কিশোর গ্যাং সদস্য রিশাদের মায়ের দাবি তার ছেলে কোনো ধরনের অপরাধে জড়িত না এবং কলেজে হামলার সময়েও তার ছেলে উপস্থিত ছিলো না বলে জানান।

এবিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘কালাইয়া কলেজের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved