1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
১০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি বাঙলা কলেজের মিলনমেলা ২০২৬ আলোচিত মিন্নীর নীল নকশায় রিফাত শরীফ হত্যাকান্ডের ৭ বছর আজ আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক

ডেভিল হান্ট অপারেশনে বাউফলে আওয়ামী লীগের ৫ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৯০ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের পাঁচজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সূর্যমণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩৫), কালিশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলু শিকদার (৫০), কালিশুরী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ মৃধা (৩০), পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার (৩৮) সহ নাজিরপুর ইউনিয়নের নিজ তাতেরকাঠী গ্রামের মোতালেব মৃধার ছেলে আওয়ামী লীগ কর্মী ছালাম মৃধা (৫২)।

এবিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved