1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Title :
আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

পলাশবাড়ীতে দুমড়ে যাওয়া ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার পথচারী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৭ Time View

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে দুমড়ে যাওয়া ব্রীজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে বিভিন্ন যানবাহন ও পথচারীরা।

সরেজমিন গিয়ে জানা যায়,পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের টেংরা-বাদিয়াখালী রাস্তার ঋষিঘাট করতোয়া নদীর পার্শ্বে পূর্বের বাদপড়া নদীর চাউলডুবা ও পোড়াদহ বিলের পানি নদীর সাথে সংযোগ কাশিয়াবাড়ী-রানীগঞ্জ জনগুরুত্বপূর্ণ রাস্তাটির উল্লেখিত জায়গায় প্রায় ৭ বছর পূর্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় ব্রীজটি নিমাণ করা হয়। বর্তমানে ব্রীজটির মাঝখানে দুমড়ে যাওয়া এবং ফাটল ধরায় বিভিন্ন যানবাহনসহ পথচারীদের দীর্ঘদিন থেকেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

এব্যাপারে অত্র কিশোরগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল সালাম বলেন বলেন, অত্র এলাকার বিভিন্ন মালামাল ও গরু-ছাগল ক্রয়-বিক্রয়ের জন্য দিনাজপুরের রানীগঞ্জের হাটে যাওয়া আসার একমাত্র পথ এই ঋষিঘাটের রাস্তা। দীর্ঘদিন থেকেই ব্রীজটি দুমড়ে এবং ফাটল ধরায় জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হতে হচ্ছে বিভিন্ন যানবাহন ও পথচারীদের। জরুরী ভিত্তিতে ব্রীজটি সংস্কার না হলে যেকোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনা হতে পারেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved