1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে তুরাগ নদীর পারে শাহআলী’ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আমতলী উল্টাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোঃ মামুন হাওলাদার মিছিলে হামলার জেরে মনির মোল্লা ও কবিরুজ্জামানের বাসভবন ভাংচুর সহ চেয়ারম্যানকে মারধর লুটপাটের অভিযোগ টেন্ডার ছাড়া বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক জাপানের দুর্ভেদ্য রক্ষণ ভেদ করে ব্রাজিলের ২-১ গোলে জয়! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিএনপির গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ পালিত বউয়ের ভালবাসাই নেইমারের আত্নবিশ্বাস বরগুনায় কোডেকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ

বাউফলে অবৈধ ৪টি ইটভাটা গুড়িয়ে দেওয়া সহ জেল জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৯২ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে ৪টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় মো. হানিফ নামের ইটভাটার এক মালিককে ১লাখ টাকা জরিমানা সহ অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড’র নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবহার করে পানি দিয়ে ইট ভাটা ও কাঁচা ইট ভিজিয়ে বিনষ্ট করে দেয়া হয়।

অভিযান পরিচালনা কালে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, বাউফল ভূমি অফিসের সার্ভেয়ার কামরুল হাসান উপস্থিত ছিলেন। উপজেলার কয়েকটি ইটভাটায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পিভিসি ব্রিকস, একই ইউনিয়নের গোপালীয়া এলাকার এসজিআর ব্রিকস, সততা ব্রিকস ও খানজাহান ব্রিকস নামের ইটভাটাগুলো গুড়িয়ে দেয়া হয়।

এর মধ্যে পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেনকে ১ লাখ, এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সততা ব্রিকসের মালিককে ১লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে জরিমানার টাকা পরিশোধের জন্য তাকে বিকাল ৪টা পর্যন্ত সময় বেধে দেয় ভ্রাম্যমান আদালত। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে তিন মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়।

এবিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ড বলেন, এসব ব্রিকফিল্টের অনুমোদিত কোন লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এ কারণে ব্রিকফিল্ডগুলো গুড়ি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved