1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Title :
বরগুনায় অবৈধ চুল্লি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ১০টি ‘মৃত্যু কারখানা বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে পাঁচটি দশ চাকার ড্রাম ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা নারী ও দুর্যোগ: নারীবান্ধব সুরক্ষা ও নেতৃত্ব জোরদারে বরগুনায় উইলি প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় নিন্দা ও প্রতিবাদ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন, তথ্য প্রমাণ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিজির বরগুনায় তরুণীর জীবন বাঁচাতে সহযোগিতার আবেদন

লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬২ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাসিন্দা ১১জন গরু মহিষ চোর চক্রের সদস্যদেরকে চোরাইকৃত ৫টি গরু সহ আটক করেছে লালমোহন থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আক্তার লালমোহন থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান দিয়েছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার জানান, গত ২ মার্চ দিবাগত রাতে লালমোহন উপজেলার চর কচুয়াখালী থেকে মো. জাকির মাঝি ও তার এক আত্মীয়ের গরুর খোয়ার থেকে ১৬টি গরু চুরি করে নিয়ে যায় ডাকাত দল। যার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ২৫ হাজার টাকা। পরের দিন জাকির মাঝি বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন।

পরে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একটি চৌকস পুলিশ দল বিভিন্ন তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাঝেরচর (চন্দ্রদ্বীপ ইউনিয়ন) এলাকায় অভিযান চালিয়ে আসামিদেরকে আটক করেন। পরে শনিবার (৮ মার্চ) দুপুরের পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

এরা সবাই পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাঝের চরের (চন্দ্রদ্বীপ ইউনিয়ন) বাসিন্দা। তারা দীর্ঘ দিন ধরে গরু চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত রয়েছে বলে জানা যায়।

আটককৃতরা হলো – মো. নুরু গাজী (৪৫), জুয়েল মৃধা (৩০), মাঈনুদ্দিন প্যাদা (৩০), আবুল হাশেম (৪০), আবু তাহের (৪৭), নিজাম (৪২), মাজাহারুল হাওলাদার (৩৪), ইসমাত হোসেন (১৯), রেজাউল সরদার (৪৫), জাকির হাওলাদার (৫২), তোফাজ্জল ফরাজী (৫৫)।

এসব কর্মকাণ্ডে তারা জড়িত এবং তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved