1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Title :
ঢাকা-২০ (ধামরাই) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু ঢাকা–১৪ আসনে হতে যাচ্ছে ত্রিমুখী নির্বাচনী লড়াই।বিএনপির ভোট বিভক্তিতে সম্ভবনায় জামায়াত! নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ রংপুরে বিএমডিসি ছাড়াই ডেন্টিস্ট চেম্বার খুলে রমরমা বাণিজ্য সরকারি জমি দখল করে কোটি টাকার বানিজ্য! তিস্তা মহাপরিকল্পনায় টেকসই সমাধান চায় অন্তর্বর্তী সরকার, চীনের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে বরগুনায় অবৈধ চুল্লি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ১০টি ‘মৃত্যু কারখানা বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

প্রেমের ফাঁদে ফেলে মিথ্যা ধর্ষন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২০৯ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকার সাদেকুল ইসলাম কনক নামে এক যুবক(২৫) কে প্রেমের ফাঁদে ফেলে মিথ্যা ধর্ষন মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার অন্তসত্তা স্ত্রী ও পরিবারের। আজ রবিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিথ্যা ধর্ষন মামলায় অভিযুক্ত কনকের স্ত্রী অন্তসত্তা ফাতেমা বেগম(২২)। তিনি বলেন, হাঁসগাড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের মেয়ে রুম্পা আক্তার তাদের অজান্তে তার স্বামী কনকের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য গত ৭ এপ্রিল সোমবার দুপুরে কৌশলে রুম্পা আক্তার কনক কে পৌর পার্ক থেকে পুলবন্দী বাজারে ডেকে নিয়ে যায়।পরে রুম্পা তার,মা মিরা বেগম, মামা পাপুল মিয়া,খালা ও মামি আফরোজা বেগম ও শিউলী বেগম সহ কয়েকজন কনক কে ইজিবাইকে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। বালাসিঘাট নামক স্থানে গেলে সে বুঝতে পেরে ইজিবাইক থেকে লাফ দেয় এবং পায়ে গুরুতর জখম হয়। পরে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়। তার পায়ে প্রায় ৯ টি সেলাই রয়েছে। শেষে প্রতিপক্ষগন আরো ক্ষিপ্ত হয়ে কনকের নামে ফুলছড়ি থানায় মিথ্যা ধর্ষন মামলা দায়ের করে। ফাতেমা বেগম আরো অভিযোগ করেন , তিনি একজন ৪ মাসের অন্তসত্তা। তার স্বামী কনক কে মোটা অংকের টাকার জন্য মিথ্যা ধর্ষন মামলা দিয়ে ফাসানো হয়েছে। রুম্পা একজন দু-চরিত্র প্রকৃতির মেয়ে। একাধিক ছেলের সাথে তার সম্পর্ক। সে ছেলেদের সাথে সম্পর্ক করে ব্লাক মেইল করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তিনি ঘটনাটির সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান পুলিশ প্রশাসনের নিকট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved