1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Title :
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু বিসিকের অসংতিপূর্ণ টেন্ডার কার্যক্রম! প্রকল্প পরিচালক হাফিজুর রহমান এর বুদ্ধিভিত্তিক অনাচার বরগুনার আমতলীতে বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক বরগুনায় কৃষকের ১৪ লাখ টাকার পানের বর ধ্বংসের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত কূটনৈতিক চাপে “ডোনাল্ড ট্রাম্প” কে দেয়া হচ্ছে না কুরবানী, রাখা হবে মিরপুর চিড়িয়াখানায় ! ধ*র্ষকদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়,গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরক্ষা ব্যবস্থা – আরিফুর রহমান রাজধানীর মিরপুর কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভ/য়াবহ অ/গ্নি’কা’ণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গু*ম,খু*ন, ধ*র্ষন, মাদকাসক্ত ও স্পর্শ কাতর অন্যায় শূন্যের কোঠায় আনতে কঠোর হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

৮০ বছরের বৃদ্ধা নানীকে ধর্ষণের পর গলাটিপে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর দুমকীতে হামলার পরে ৮০ বছরের বৃদ্ধা নানীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে নাতি মনির নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

এদিকে বখাটের হামলায় আহত বৃদ্ধার ছেলে ওমর ফারুক ওরফে বাবুল খানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি বৃদ্ধার চাচাতো নাতি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। নানাবাড়ির সুবাদে বর্তমানে একই বাড়িতে বসবাস করলেও তার মূল বাড়ি লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায়। তার বাবার নাম হোসেন মিয়া।

স্থানীয় লোকজনের ভাষ্য, গভীর রাতে আকবর খানের বসতঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রশিদা বেগমের কাছে পানি পান করতে চান অভিযুক্ত মনির। ভয়ে রাশিদা দরজা না খুললে ঘরের পেছনের দিক থেকে ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করে বাবুলকে পিটিয়ে জখম করে মনির। তাণ্ডবের একপর্যায়ে অন্ধ বৃদ্ধা পিয়ারা বেগমকে ধর্ষণ করে হত্যা করে সে। অপরদিকে ঘর ভাঙার শব্দ পেয়েই ভয়ে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নেন রাশিদা বেগম।

নিহতের ছেলের স্ত্রী রাশিদা বেগম বলেন, ওদের (মনির) সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। গতকালও সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলে গেছে সে।

অপর স্বজনদের দাবি, মৃত আকবর খানের স্ত্রী পিয়ারা বেগমকে গভীর রাতে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযুক্তদের ফাঁসির দাবি করেন তারা। এছাড়াও অভিযুক্ত মনির ও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেন তারা।

এবিষয়ে দুমকী থানার পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুমকী থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনাটির এখনো তদন্ত চলছে বলেও জানিয়েছে দুমকী থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved