1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার

বরগুনায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ Time View

মোঃ ইদ্রিস আলী বরগুনা থেকে:

বরগুরার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে আড়াই কেজি ওজনের একটি ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে সাগরে চলমান ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার মধ্যে শুক্রবার ভোররাতে জেলেদের জালে বলেশ্বর নদের মোহনায় মাছটি ধরা পড়ে।

পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে সূত্রে জানা গেছে, পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের আড়তদার মোস্তফা আলমের মালিকানাধীন ফিশিং অ্যান্ড মার্চেন্ট আড়তে সকালে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন এক জেলে। এ সময় উন্মুক্ত ডাকের মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা মণ দরে ১৩ হাজার ৭৫০ টাকায় মাছটি কিনে নেন পাইকারি ব্যবসায়ী হানিফ মিয়া।

হানিফ মিয়া বলেন, মাছটি মূলত রাজা ইলিশখ্যাত রুপালি ইলিশ। সর্বোচ্চ ডাকে মাছটি প্রায় ১৪ হাজার টাকায় কিনেছেন। মাছটি বিক্রির জন্য ঢাকায় পাঠানো হবে।

জেলা ট্রলার মালিক সমিতির মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগর মোহনায় জেলেদের জালে প্রায় আড়াই কেজি ওজনের মাছটি ধরা পড়েছে। নদ–নদীতে ইলিশের ব্যাপক আকাল। এ অবস্থায় এ রকম একটি মাছ পাওয়ায় জেলে পরিবারে যেন ঈদের আনন্দ বইছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved