1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
Title :
ফরিদপুরের নগরকান্দায় সরকারি নিয়ম -নীতি উপেক্ষা করে খাদ্য গুদামে ধান মজুদের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান মোল্যার বিরুদ্ধে (পর্ব-১) সুদানের আবেই এলাকায় ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত এবং আহত অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী গঠন পাইকগাছায় বিধবা ভাবীক হত্যার অভিযোগে দেবর আটক হাদি’কে প্রকাশ্যে গুলিবর্ষণের সন্দেহভাজন ফয়সালের বাড়ি বাউফলে, থাকে না পরিবারের কেউ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী করছে রাজনীতি, তাতে দেখি না জনগণের কোন ক্ষতি, তবে কেন এত হৈচৈ? বরিশালে কয়েক কোটি টাকার সরকারি তার চুরির অভিযোগ, জড়িত ইউপি সদস্য চুন্নু বরগুনায় মর্যাদাপূর্ণ আয়োজনে পালিত হলো বেগম রোকেয়া দিবস আমতলীতে ভিক্ষুক পুনর্বাসনে সহায়তা প্রদান

বরগুনার বেতাগীতে সন্তানের হামলা ও মামলা : জীবনের নিরাপত্তা চেয়ে পিতার সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ Time View

মোঃ ইদ্রিস আলী, স্টাফ রিপোটার:

বরগুনার বেতাগীতে সন্তানের হামলা ও মামলা : পিতার সংবাদ সম্মেলনে জীবননাশের আশঙ্কার অভিযোগ।
বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী গ্রামের বাসিন্দা মোঃ আজিজ প্যাদা তার সন্তানের নির্যাতনের বিরুদ্ধে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

আজ রবিবার (২৭ এপ্রিল) নিজ বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, তার ছোট ছেলে মো. নিজাম প্যাদা জমি লিখে দেয়ার জন্য দীর্ঘদিন ধরে পিতা-মাতার ওপর নির্যাতন চালিয়ে আসছে। জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় পিতা আজিজ প্যাদা ও তার স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিজাম প্যাদার স্ত্রী বন্যা আক্তারও এই নির্যাতনে সহযোগিতা ও প্ররোচনা দিয়ে আসছেন। গত ১ এপ্রিল ২০২৫ সালে নিজাম প্যাদা ও তার স্ত্রী ঘরে ঢুকে আজিজ প্যাদা ও তার স্ত্রীকে মারধর করে।

এ ঘটনায় বেতাগী থানায় অভিযোগ করতে গেলে থানার ওসি মোঃ মনিরুজ্জামান আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে মোঃ আজিজ প্যাদা আদালতে মামলা দায়ের করেন (মামলা নং- সিআর ৯৮/২০২৫)। মামলায় তিনজনকে আসামি করা হয়। নিজাম প্যাদা (৪০) বন্যা আক্তার (৩৫) ও সোবাহান (৬০)। মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং একজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।

সংবাদ সম্মেলনে মোঃ আজিজ প্যাদা অভিযোগ করেন, মামলার পর থেকে নিজাম প্যাদা ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে তাদের নানাভাবে ক্ষতিসাধন করছেন। এমনকি গত ১৬ এপ্রিল তার বাড়িতে না থাকা অন্য দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।

তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছেলের বিচার দাবি করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved