1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
ঢাকা-২০ (ধামরাই) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু ঢাকা–১৪ আসনে হতে যাচ্ছে ত্রিমুখী নির্বাচনী লড়াই।বিএনপির ভোট বিভক্তিতে সম্ভবনায় জামায়াত! নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ রংপুরে বিএমডিসি ছাড়াই ডেন্টিস্ট চেম্বার খুলে রমরমা বাণিজ্য সরকারি জমি দখল করে কোটি টাকার বানিজ্য! তিস্তা মহাপরিকল্পনায় টেকসই সমাধান চায় অন্তর্বর্তী সরকার, চীনের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে বরগুনায় অবৈধ চুল্লি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ১০টি ‘মৃত্যু কারখানা বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

ক্ষতিগ্রস্ত কৃষকদের অর্থ অনুদানে কারচুপি করার অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২৪ Time View

শরিফা বেগম শিউলী:

রংপুর পীরগাছা উপজেলার ইটাকুমারী অন্নদা নগরের শিল্পী এন্টারপ্রাইজ ইটভাটার পাশে প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকদের অর্থ অনুদান না দিয়ে যত্রতত্র ভাবে ক্ষতিগ্রস্ত নয় এমন কৃষকদের অর্থ প্রদানের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে। 

সোমবার(৫ই মে) সরেজমিনে গিয়ে দেখা যায়,রংপুর পীরগাছা উপজেলার অন্নদা নগরের রংপুর-পীরগাছা রোড ঘেষে প্রতীয়মান শিল্পী এন্টারপ্রাইজ ইট ভাটা। ইটভাটার রাসায়নিক ধোয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুই একর ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬-৭ একর কৃষি জমির ধান গাছ । কিন্তু ধান গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রাকিবুল ইসলাম রুবেল জমির পরিমাণ ৪১ একর দেখিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের বাহিরে ক্ষতিগ্রস্ত নয় এমন একাধিক কৃষকের তালিকা করেছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী নিখিল চন্দ্র বলেন,ইট ভাটার মালিক মমিনুল ইসলাম অত্যান্ত ভালো মানুষ। তিনি আমাদের কে ক্ষতিপূরণ দিতে চেয়েছেন কিন্তু কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত নয় এমন একাধিক কৃষকের তালিকা করে ইট ভাটার মালিকের কাছে অতিরিক্ত অর্থ আদায়ে মরিয়া হয়ে উঠেছেন। ইট ভাটার মালিক মমিনুল ইসলাম বলেন,ক্ষতিগ্রস্ত হয়নি এমন কৃষকদের তালিকা বর্জন করে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কৃষকদের ক্ষতিপূরণ দিতে আমার কোন আপত্তি নেই।

 এ ব্যাপারে পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,আমরা সরেজমিন গিয়ে তদন্ত করে কৃষক ও ইটভাটার মালিকের সাথে আলোচনা করি ও ক্ষতিগ্রস্ত জমির মালিকের তালিকা করি। তালিকায় ক্ষতিগ্রস্ত জমির কিছু মালিক উপস্থিত ছিলেন না। কিন্তুু আমরা দেখেছি জমির ক্ষতি হয়েছে তাই তাদের নাম আমরা তালিকাভুক্ত করেছি।

এ বিষয়ে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সুমন বলেন,পূর্ন দতন্ত চেয়ে ভাটার মালিক পক্ষ আমার কাছে আবেদন করেছেন। যদি কোথাও কোন ভুল হয়ে থাকে তাহলে পুনরায় আমরা টিম গঠন করে সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করবো বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved