1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
Title :
বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঢাকার ধামরাইয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ফরিদপুরের নগরকান্দায় সরকারি নিয়ম -নীতি উপেক্ষা করে খাদ্য গুদামে ধান মজুদের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান মোল্যার বিরুদ্ধে (পর্ব-১) সুদানের আবেই এলাকায় ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত এবং আহত অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী গঠন পাইকগাছায় বিধবা ভাবীক হত্যার অভিযোগে দেবর আটক হাদি’কে প্রকাশ্যে গুলিবর্ষণের সন্দেহভাজন ফয়সালের বাড়ি বাউফলে, থাকে না পরিবারের কেউ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী করছে রাজনীতি, তাতে দেখি না জনগণের কোন ক্ষতি, তবে কেন এত হৈচৈ? বরিশালে কয়েক কোটি টাকার সরকারি তার চুরির অভিযোগ, জড়িত ইউপি সদস্য চুন্নু

উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৬৭ Time View

মোঃজাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার :

গাজীপুর জেলার কালিয়াকৈরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে গেজেট ভুক্ত জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক এবং শহীদ পরিবারের সঞ্চয়পত্র প্রদান করা হয়।

  এ সময় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউছার আহাম্মেদ দৈনিক বিডি ক্রাইম টাইমসকে জানান,জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে কালিয়াকৈর উপজেলায় আহত  এবং গেজেট ভুক্ত আহতদের অনুদান জেলা থেকে আমাদের মধ্যে এসেছে। আমরা প্রত্যেককে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের মধ্যে বিতরণ করছি। প্রত্যেকে নিজ হাতে একাউন্ট পে চেক গ্রহণ করেছেন। গেজেট ভুক্তদের মধ্যে ১৮৭টি এবং একটি শহীদ পরিবারের সঞ্চয়পত্র নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ করা শেষ হবে। এটি সরকারের পক্ষ থেকে জুলাই আহতদের জন্য বরাদ্দকৃত ছিল।

আর্থিক অনুদান  গ্রহণ শেষে উপজেলা কনফারেন্স রুমে জুলাই যুদ্ধা সংসদ নামে একটি সংগঠনের উদ্যোগে একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন জুলাই যুদ্ধা সংসদের আহ্বায়ক মোঃ হোসেন আলী। আরো বক্তব্য রাখেন জুলাই যুদ্ধা সংসদ নেতা মোঃ সাব্বির আহাম্মেদ,মান্নান মিয়া,মোঃ মোবারক হোসেন সহ নেতৃবৃন্দ।
তারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউছার আহাম্মেদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved