1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
বরগুনায় অবৈধ চুল্লি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ১০টি ‘মৃত্যু কারখানা বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে পাঁচটি দশ চাকার ড্রাম ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা নারী ও দুর্যোগ: নারীবান্ধব সুরক্ষা ও নেতৃত্ব জোরদারে বরগুনায় উইলি প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় নিন্দা ও প্রতিবাদ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন, তথ্য প্রমাণ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিজির বরগুনায় তরুণীর জীবন বাঁচাতে সহযোগিতার আবেদন

গাজীপুরে নারী সাংবাদিকের সাথে তিতাসের ম্যানেজারের অসৎ আচরণের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৫১ Time View

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরীতে দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মুন্নি আক্তারের সাথে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের গাজীপুর আঞ্চলিক ডিভিশনের ম্যানেজার মোস্তফা মাহাবুবের অসৎ আচরণ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ই মে) দুপুর পৌনে ১ টার দিকে তিতাসের গাজীপুর আঞ্চলিক ডিভিশন কার্যালয়ের ২য় তলায় এঘটনা ঘটে।

জানা যায়, সাংবাদিক মুন্নি তথ্য সংগ্রহ করতে তিতাস অফিসে গেলে ম্যানেজার মোস্তফা মুন্নিকে দেখেই ক্ষীপ্ত হয়ে অশালীন ভাষার খারাপ গালিগালাজ করতে থাকে। এসময় মুন্নি মোবাইলে স্থিরচিত্র ধারণ করা শুরু করলে তিতাস অফিস থেকে মুন্নিকে বের করে দেয় এই কর্মকর্তা। তিতাসের এই ম্যানেজার ইতিপূর্বে চন্দ্রা আঞ্চলিক বিতরণ কেন্দ্রে ম্যানেজারের দায়িত্বরত থাকার সময় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মুন্নির সাথে বিরোধ সৃষ্টি হয়।

গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবসহ গাজীপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে অভিযূক্ত মোস্তফা মাহবুব অসৎ আচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অপরাধে দ্রুত শাস্তি প্রদানের দাবি করেন।

এবিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের গাজীপুর আঞ্চলিক বিক্রয় ডিভিশনের মহাব্যবস্থাপক, অতিরিক্ত দায়িত্ব প্রকৌ. মো. শাখাওয়াত হোসেন জানান, এঘটনায় তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved