1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
Title :
বরগুনায় মর্যাদাপূর্ণ আয়োজনে পালিত হলো বেগম রোকেয়া দিবস আমতলীতে ভিক্ষুক পুনর্বাসনে সহায়তা প্রদান বরগুনায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার কুদরত-ই-খুদা মতবিনিময় সভা অনুষ্ঠিত সুখবর দিলো ইতালির দূতাবাস মোবাইল চুরির অভিযোগে কিশোরকে গাছের সঙ্গে বেঁধে পিটুনি নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠক অনুষ্ঠিত বরিশালে শতবর্ষী পুকুর ভরাট: পরিবেশ অধিদপ্তর-ইয়ুথনেট গ্লোবালের হস্তক্ষেপ বরগুনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত “বিদায় সংবধনা” সাদেকপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ ও দোয়া মাহফিল আগামী নির্বাচনে পুলিশ অফিসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ- প্রধান উপদেষ্টা

বাউফলে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন পন্ড, বিএনপি নেতার দাবী অনর্থক অপরাজনীতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০২ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম লাঞ্ছিতের ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আজম চৌধুরীর বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালীন সময় এক বাধায় মানববন্ধন পন্ড হয়েছে। তবে এব্যাপারে দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. মাসুম বিল্লাহ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে মানববন্ধন থেকে ব্যানার সরিয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ই মে) বেলা ১১টার দিকে ওই দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে শতাধিক শিক্ষার্থী সংক্ষিপ্ত পরিসরে একটি মানববন্ধন কর্মসূচী পালন করার উদ্দেশ্যে দাড়ায়। এদিকে শিক্ষার্থীদের দাবী ব্যানার নিয়ে সড়কে দাঁড়াতে গেলে তাদের কাছ থেকে ওই ব্যানার ছিনিয়ে নেয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মানববন্ধন কর্মসূচীতে দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহন কম থাকলেও পার্শ্ববর্তী কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিএনপির অপর একটি অংশের নেতা কর্মীদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। শিক্ষার্থীরা দাবী করছেন মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে অংশ না নেয় তার জন্য ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচী চলাকালীন সময়ে ওই মানববন্ধন কর্মসূচীর অদূরে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে অবস্থান করতে দেখা যায় দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজম চৌধুরীকে।

এদিকে আলী আজম চৌধুরী দাবী করেন, নিস্পত্তি হয়ে যাওয়া একটি বিষয় নিয়ে অনর্থক অপরাজনীতি করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য অন্যান্য বিদ্যালয় থেকে শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসা হয়েছে।

এবিষয়ে দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাছুম বিল্লাহ বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা এবং তাঁর শিক্ষা সনদ জাল এমন মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেছে। আমরা তাদেরকে মানববন্ধন করতে উৎসাহিত বা নিষেধ করিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে বিদ্যালয়ের পরিবেশ রাজনীতিমুক্ত রাখতে সংক্ষিপ্ত পরিসরে মানববন্ধন হলেও ব্যানার সরিয়ে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved