1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
রংপুরে বিএমডিসি ছাড়াই ডেন্টিস্ট চেম্বার খুলে রমরমা বাণিজ্য সরকারি জমি দখল করে কোটি টাকার বানিজ্য! তিস্তা মহাপরিকল্পনায় টেকসই সমাধান চায় অন্তর্বর্তী সরকার, চীনের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে বরগুনায় অবৈধ চুল্লি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ১০টি ‘মৃত্যু কারখানা বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে পাঁচটি দশ চাকার ড্রাম ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা নারী ও দুর্যোগ: নারীবান্ধব সুরক্ষা ও নেতৃত্ব জোরদারে বরগুনায় উইলি প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা

“আমাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে- বিএনপি নেতা হুমায়ুন কবির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৩৮ Time View

এম জাফরান হারুন::

“আমাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আমার বিরুদ্ধে কোন অভিযোগই জেলা কমিটি প্রমাণ করতে পারেনি বলে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ হুমায়ূন কবির।

হুমায়ুন কবির সাক্ষাৎকারে আরও বলেন, “৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমি যেখানে অপ্রীতিকর কোন ঘটনার খবর পেয়েছি, সেখানেই ছুটে গেছি। অথচ আমাকে অপ্রীতিকর ঘটনার সাথে জড়িয়ে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মূলত আমি বিএনপিতে থাকলে কিছু চিহ্নিত নেতার সমস্যা হয়, এ কারণে পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

জানা যায়, গত ১০ই আগস্ট পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেন। ১০ মাসের বেশি সময় ধরে তিনি পদবিহীন দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বাউফলে পৌর বিএনপির অব্যাহতিকৃত সভাপতি হুমায়ুন কবিরকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়েছেন বিএনপি। তারা হুমায়ুন কবিরকে বিএনপির দুঃসময়ের কাণ্ডারি উল্লেখ করে হুমায়ুন কবির কে পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

তারা বলেন, “হুমায়ন কবির পতিত আওয়ামী লীগ সরকারের ১৭ বছর রাজপথের লড়াকু সৈনিক ছিলেন। পৌর শহরে হাসিনা বিরোধী সকল আন্দোলন তার নেতৃত্বে হয়েছে। তিনি বিএনপি করার অপরাধে কয়েক ডজন মামলার আসামি হয়েছেন। নির্যাতিত হয়েছেন, কারাভোগ করেছেন। দলের সুসময়ে তাকে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আমরা তার অব্যাহতিপত্র প্রত্যাহারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved