
মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল,আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার আমতলীর ফায়ার সার্ভিস এলাকার মহাসড়কে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌবাহিনী ও পুলিশ (যৌথবাহিনী) চেক পোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধলক্ষ টাকা জড়িমানা করা হয়।
মঙ্গলবার (১১নভেম্বর)সকাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর লেঃ নকিব নসরুল্লাহ(এক্স), বিএন (পি নং ৩৬৬৯) এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট ০১ টি সেকশন আমতলী থানা পুলিশের ০৭ জন সদস্যসহ একটি যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। 


চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মহেন্দ্র, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। ১১৪টি মোটর সাইকেলঃ ১১৪ টি ১১ টি বাস ১৭ টি প্রাইভেট কার ০৮ টি।ট্রাক ৯টি মাইক্রো ০৭ টি সিএনজি ১১ টি মাহিন্দ্রা গাড়ী তল্লাসী করা হয়।
এসময় ১১ টি মামলার বিপরীে ৪৪,৫০০ টাকা জরিমানা করা হয় এবং বৈধ কাগজপত্র না থাকায় ২ টি মোটর সাইকেল আটক করা হয়েছে।