এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে এক চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধ'র্ষ'ণের চেষ্টার অভি'যোগে এক যুবককে আট'ক করেছে বাউফল থানা পুলিশ। এদিকে আট'ক হওয়া যুবকটি জানান- আমাদের সাথে দীর্ঘদিন জমি-জমার বি'রোধ চলছিল তাই আমাকে মি'থ্যা বানো'য়াট সাজানো অভি'যোগে ফাঁ'সানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল এলাকায়। আট'ককৃত যুবকের নাম লিটন পোদ্দার (৪০), তিনি বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল গ্রামের মোসলেম পোদ্দারের ছেলে।
শিশু শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে- শিশুটি নানা বাড়ি থেকে বালিয়া চাঁদপাল এলাকার একটি বেসরকারী স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে। ঘটনার দিন দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার পথে স্থানীয় লিটন পোদ্দার শিশুটিকে ফু'স'লাইয়া বালিয়া গ্রামের কুডু সরদারের বাড়ির বাগানের ভিতরে নিয়ে যায়। ওই সময় শিশুটি চিৎ'কার করলে তাকে ছেড়ে দেয় লিটন পোদ্দার। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানান। পরে তার মা ও গ্রামবাসীদের সহায়তায় লিটন পোদ্দারকে অ'ব'রু'দ্ধ করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আট'ক করে থানায় নিয়ে আসে।
গো'পন সূত্রে জানা যায়- ওই শিশু শিক্ষার্থীর পরিবারের সাথে লিটনদের দীর্ঘদিন ধরে জমি-জমা সং'ক্রা'ন্ত বি'রোধ রয়েছে। তবে লিটনরা একটা গরীব পরিবার। এমন কাজ লিটনের দ্বারা হবে বিশ্বাস হয়না। আর বিশেষ করে লিটন গ্রামে থাকে না। সে ঢাকাতে থাকে। মাঝে মধ্যে গ্রামে আসে এবং কয়েকদিন হয় লিটন গ্রামে এসেছে। মাঝে মধ্যে লিটন একটু নেশা-মেশা করে। তবে প্রশাসন সঠিক ত'দন্ত করলে আসল ঘটনা বের হয়ে আসবে।
এবিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, ঘটনার সাথে জ'রিত আসা'মিকে গ্রেফ'তার করা হয়েছে। মাম'লাও রুজু হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত