ইত্তিজা মনির
বনাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস–২০২৬ পালিত হয়েছে। বাস, ট্রাক, রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন পেশার শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টায় বরগুনা শিল্পকলা একাডেমি হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা শ্রমিক দল, জেলা ট্রাক, ট্রাক্টর, কভার্ড ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, রিকশা চালক শ্রমিক ইউনিয়ন, বেকারি শ্রমিক ইউনিয়ন, সেলুন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।আর ,এম , সেলিম শাহনেওয়াজ জেলা প্রশাসক বার প্রাপ্ত এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বরগুনা -২ আসনের মাননীয় সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বরগুনা ১ আসনের সংসদ সদস্য অলি উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ রায় বরগুনা জেলা আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট নুরুল আমিন পিপি বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন বরগুনা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিপদে-আপদে শ্রমিকদের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি সকল পেশার শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত