রাকিবুল ইসলাম রাসেল,বরগুনা জেলা প্রতিনিধি:
আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ০৩/০৫/২০২৬খ্রিঃ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার আমতলী থানাধীন কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ধৃত আসামী মোহাম্মদ আজিজুল হক আল ইমরান বয়স (২৫) পিতা- মোঃ ফোরকান গাজী, ঠিকানা পশ্চিম কৃষ্ণনগর, কুকুয়া ইউপি, আমতলী, বরগুনাকে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত