রাকিবুল ইসলাম রাসেল,বরগুনা জেলা প্রতিনিধি:
"আমরা বরগুনাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিব, আমরা আমাদের কথা রেখেছি... " বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: কুদরত-ই- খুদা, পিপিএম(সেবা)।
বাংলাদেশের কাঙ্খিত পুলিশ নিয়োগে মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা বজায় রেখে বরগুনায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
অদ্য ১৮ মে ২০২৬ খ্রিঃ জনাব মো: কুদরত-ই-খুদা, পিপিএম(সেবা) পুলিশ সুপার, বরগুনার সভাপতিত্বে গঠিত নিয়োগ বোর্ডের সমন্বয়ে বরগুনা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ এর চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৭ জন প্রার্থীর নাম ঘোষনা করা হয়।
তিনি আরো বলেন, আমরা বরগুনা জেলাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি। তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশে অবদান রাখার আহ্বান জানান। এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
উল্লেখ্য যে, লিখিত পরীক্ষায় ৩৬ জন উত্তীর্ণ হয়ে ভাইভায় অংশগ্রহণ করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত