রেদওয়ানা আফরিন,বরগুনা প্রতিনিধি:
বরগুনা পৌরসভায় পৌর মার্কেটের পিছনে ১ নং ঘাস খতিয়ানের সরকারি জমিতে হত দরিদ্র অসহায় পরিবারের গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি ৪০ থেকে ৪৫ বছর যাবত পরিবারসহ বসবাস করে আসছেন।
একটি কুচক্র মহল এটাকে ভালো ভাবে নেননি। তাই তারা বিগত ০৭ মে ২০২৬ তারিখে সন্ধা ৭ ঘটিকার সময় ফয়সালের নেত্বতে কথিত বিএনপির কিছু নেতা কর্মী ও লাঠিয়াল বাহিনি নিয়ে গোলাম মোস্তফার ঘর থেকে তার মালামাল রাস্তায় ফেলে দিয়ে ঘরটিতে তালা বদ্ধ করে রাখেন।
স্থানীয় সূত্রে জানা যায় এর আগেও বেশ কয়েকবার জোরপূর্বক গোলাম মোস্তফার উক্ত ঘরটিতে এই ফয়সাল ত্রাস বাহিনী নিয়ে প্রবেশ করার চেষ্টা করেছে। প্রতিবার সরকার পরিবর্তন হলেই তাদেরও আচারন পরিবর্তন হয়ে যায়।
খোঁজ নিয়ে আরো জানা যায় এই ফয়সালের বাবা কাঞ্চন হাজীর বরগুনা পৌর শহরের বাজারের মধ্যে সরকারি ১ নং খাস খতিয়ানের জমিতে তিন থেকে চারটি প্লট দখলে আছে। খোজ নিয়ে যানা যায় যে কাঞ্চন হাজির ভুমি অফিসে এক নিকট তম আত্মীয় থাকায় তার যোক সাজেসে। এই খাস খতিয়ানের জমি দখল করাই তার নেসা এবং পেশা।
অসহায় গোলাম মোস্তফা নিরুপায় হয়ে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও গোলাম মোস্তফা ছিন্নমূলের সদস্য হওয়ায় বরগুনা জেলা ছিন্নমূল উক্ত ঘটনাকে কেন্দ্র করে এক হয়ে মানববন্ধন এবং সবার আয়োজন করেছেন। ২ নং গৌরীচন্না ইউনিয়নের মহা সরকে এ সবার আয়োজন করা হয়। এ সবায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এ্যাডভোকেড মতিন, এ্যাডভোকেট রুহুল আমিন, জেলা সেচ্ছাসেবক দল রাজিবুল ইসলাম সোহেল, আরও বক্তব্য রাখেন বাস্ত হারা ছিন্নমূলের সভাপতি জনাব আবুল হাসেম আকন। তাদের দ্বাবি একটা বিভিন্ন বিভিন্ন ঘড় উচ্ছেদ করা বন্ধ করতে হবে। অসহায় ব্যাক্তিদের আশ্রয় স্থল নিশ্চিত করা। একটি পরিবার যেন গৃহহীন না থাকে। বক্তব্যে আরও বলা হয় ৪৮ ঘন্টার মধ্যে যদি তালা খুলে না দেওয়া হয়। তা হলে ছিন্নমূল বাসিদের নিয়ে জেলা প্রশাসক অফিস গেরাউ করা হবে। তাদের দ্বাবি একটাই ঘড়ের তালা যাতে খুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত