বরগুনা প্রতিনিধি:
বরগুনা আমতলীতে খালুর বিরুদ্ধে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে।
শনিবার গভীর রাতে ওই এতিম শিশুর স্বজনরা থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ধর্ষক খালু আলমগীর মৌলভীকে আটক করে থানায় নিয়ে আসে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ওই এতিম শিশুকে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
অভিযুক্তের নাম :আলমগীর মৌলভী(৩৭)।তিনি উপজেলার কুকুয়া রায়বালা এলাকার মৃত নুর সেনের ছেলে।এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ধর্ষক থানায় আটক রয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু সাহাদত মো:হাসনাইন পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
থানা সূএে জানা যায়,ওই এতিম শিশু তার খালা-খালুর সঙ্গে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন।গত সোমবার (১৮ মে) সকালে ঘরে একা পেয়ে এতিম শিশুর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় খালু আলমগীর মৌলভী।
এসময় সে চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং হাতপা বেঁধে চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরদিন রবিবার (২৩ মে) রাতে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই এতিম শিশু।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু সাহাদত মো:হাসনাইন পারভেজ জানান,রাতে সংবাদ পেয়ে ধর্ষক আলমগীর মৌলভীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত