তপন দাস, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ পূর্ণিমা তিথি উপলক্ষে নীলফামারী বৌদ্ধ বিহারে ত্রি-স্মৃতি বিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমার বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ এবং গরীব অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরন করা হয়।
শুক্রবার বিকেলে নীলফামারী সদর উপজেলা পলাশবাড়ী শুকান দিঘি মোড়ে অবস্থিত নীলফামারী বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গনে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরন করা হয়।
উক্ত শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
-জ্যোতি বিকাস চন্দ্র -অতিরিক্ত জেলা প্রসাশক(সার্বিক) নীলফামারী।আরো উপস্থিত ছিলেন ইব্রাহিম তালুকদার - চেয়ারম্যান ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন, -ভদন্ত সুশীল প্রিয় ভিক্ষু, প্রতিষ্ঠাতা - বৌদ্ধ বিহার নীলফামারী, জগদীশ চন্দ্র রায় - প্রভাষক পলাশবাড়ী ডিগ্রি কলেজ সাবেক সভাপতি ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি, বিনয় চন্দ্র রায়, প্যানেল চেয়ারম্যান ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন, এবং উত্তম কুমার মালো সহ উপস্থিত ছিলেন -মালো একাডেমির সকল সদস্য /সদস্যা -পাথরঘাটা, আটাপুর, পাঁচবিবি, জয়পুরহাট, -নীলফামারীসহ বৌদ্ধ বিহারের সকল দায়ক দায়িকা বৃন্দ সহ স্হানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত