মোঃরাকিবুল ইসলাম রাসেল বরগুনা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, বরগুনা জেলা শাখার উদ্যোগে আগস্ট ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।একই সাথে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বরগুনা জেলা শাখার সম্মানিত সভাপতি গ্রাম ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন রিপন-এর মায়ের রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
আয়োজিত এ সভায় বরগুনা জেলা কমিটি ও বিভিন্ন উপজেলা কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে জেলা সভাপতি গ্রাম ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন রিপনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে মরহুমার আত্নার মাগফিরাত ও শান্তি কামনা করে খাস দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দোয়া ও মোনাজাত শেষে সংগঠনের মাসিক সভার নিয়মিত কার্যক্রম পরিচালিত হয়।
এতে সংগঠনের সার্বিক অগ্রগতি, গ্রাম ডাক্তারদের পেশাগত মান উন্নয়ন এবং চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত