নিজস্ব প্রতিবেদক:
কথিত আদম বেপারী মোহাম্মদ ফিরোজ খান দেশের বাড়ি টাঙ্গাইল। স্ত্রী সরকারি চক্ষু হাসপাতালের সিনিয়র নার্স। তার ফেসবুক পেইজের নাম ★
"এফ এম ট্রেডার্স " তার নিজস্ব কোন অফিস নাই। সে বিভিন্ন দেশের বিদেশি এজেন্ট এর কাছ থেকে ডিম্যান্ড লেটার এবং অফার লেটার দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি, ভিসা কনসালটেন্সি অফিস থেকে ও সাধারণ বিদেশগামী লোকজনের কাছ থেকে ভিসার রেট কম দিয়ে পাসপোর্ট এবং টাকা হাতিয়ে নেয়। হোয়াটসঅ্যাপে বিদেশি নাম্বার ব্যবহার করে।
কিছুদিন যোগাযোগ রাখার পরে তারপরে আর ফোন ধরে না এবং যোগাযোগ রক্ষা করে না। এই ভাবে দুই/এক বছর বাংলাদেশে থেকে প্রতারণা করে পুনরায় দেশের বাহিরে চলে যায়। বিদেশে ৪/৫ বছর থেকে আবারো দেশে এসে প্রতারণা করে। সে হাসিমুখে অত্যান্ত কনফিডেন্স নিয়ে কথা বলে। মাঝে মাঝে বিদেশ থেকে গরিব বিদেশীদের ডেলিগেট বানিয়ে বাংলাদেশে নিয়ে আসে প্রতারণা করার জন্য। 
এমনটি করেছিল গত মাসে মঙ্গোলিয়া থেকে দুইজন মহিলাকে নিয়ে এসেছিল ১০০ জনের কাছ থেকে পাসপোর্ট এবং টাকা নিয়েছে কিন্তু একজনকেও ভিসা দিতে পারে নাই। তদ্রুপ মোঃ শাহাবুদ্দিন খান ট্রেড ইন্টারন্যাশনাল মালিক কাছ থেকে ৩৭ টি পাসপোর্ট নিয়েছিল বিভিন্ন দেশের ভিসা করে দিবে বলে কিন্তু আজও কোন ভিসা দিতে পারে নাই এবং পাসপোর্ট টাকা ফেরত দিচ্ছে না।এভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ফারুক, মিলন,শরিফ সোহাগ হাবিব আরো অসংখ্য মানুষের সাথে প্রতারণা করে আসছে। ভাই আপনারা উনার সাথে যেকোনো লেনদেন থেকে বিরত থাকেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত