এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফোনালাপটি ভাইরাল হওয়ার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত একটি অফিসিয়াল নোটিশ দিয়ে তলব করা হয়েছে তাকে।
জানা গেছে- শনিবার (২২ আগস্ট) পটুয়াখালী জেলা বিএনপির স্বাক্ষরিত এক নোটিশে এ তলব করা হয়। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আপেল মাহমুদের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দলের শৃঙ্খলা, নীতি, আদর্শ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পরিপন্থী।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য আপেল মাহমুদ ফিরোজ কে নির্দেশ দেওয়া হয়েছে।
এবিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “ফোনালাপটি আমার না। আমি যদি কারো সাথে কথা বলতাম তা হলে তারোও কথা থাকতো। তা নেই। ফোনালাপটি এআই দিয়ে করা হয়েছে। আমি হলাম বিএনপির দুঃসময়ের লোক। আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক কাজল খন্দকার বলেন,”দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।”
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি বলেন- আমরা জেলা বিএনপি অবগত হয়েছি যে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এর একটি ফোনালাপ ফেসবুকে ফাঁস হয়েছি যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই তাকে নোটিশ প্রদান করে দ্রুত সময়ের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এবং পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত