এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করার হচ্ছে কালাইয়া ও বগা বাজারে। এমন অভিযোগ রয়েছে অহরহ। যেন কৃষকদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সাধারণ কৃষক যেন জিম্মি সার ডিলার সহ বিভিন্ন সার ব্যবসায়ীদের হাতে। তারই ধারাবাহিকতায় বগা বাজারে সারের দাম বৃদ্ধি করে বিক্রির দায়ে ডিলার সহ তিনজনকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা এগারোটার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি ও মূল্য তালিকা না থাকায় বগা বন্দর এলাকার সরকার অনুমোদিত সার ডিলার মের্সাস আখি এন্টার প্রাইজ কে ১০ হাজার টাকা, খুরচা বিক্রেতা রশিদ খান ও কবির হোসেন নামে দুই ব্যবসায়ী কে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করেন আদালত।
ভ্রাম্যমাণ আদালত ও কৃষি বিভাগ সূত্র জানায়, দেশে সারের কোনো সংকট নেই। তারপরেও একশ্রেণির অসাধু সার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশি দামে সার বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। পরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করার অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন, ২০০৯’র বিভিন্ন ধারায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন বলেন, পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। সারের কোনো সংকট না থাকার পরেও কিছু ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহগ মিলু বলেন, বেশি দামে সার বিক্রি করার কোনো সুযোগ নেই। প্রথম অবস্থায় স্বত্যতা পাওয়ায় তিনজন কে জরিমানা করা হয়েছে। কেউ বেশি দামে বিক্রি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত