শরিফা বেগম শিউলী:
রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন আদর্শপাড়া এলাকা থেকে মো. রাফিউল ইসলাম রাফি (১৯) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজহয়েছেন। গত ৬ সেপ্টেম্বর রাতে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে নিখোঁজ হওয়ার পর তিন দিনেও তার সন্ধান মেলেনি।এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী (আরপিএমপি) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ রাফিউল ইসলাম রাফি মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের বাতাসন দুর্গাপুর গ্রামের মো. সোহেল রানা ও মোছা. রাবেয়া বেগমের ছেলে।তিনি নিউ আদর্শপাড়া দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের ছাত্র।
জিডি সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাত আনুমানিক ৯টার দিকে কোতোয়ালী থানাধীন ২১ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার মাদ্রাসা প্রাঙ্গণ থেকে রাফি নিখোঁজ হনপরে পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো
সন্ধান পাননি। একপর্যায়ে তার ভাই মো. মুরাদ আহসান ৮ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ রাফির শারীরিক বর্ণনা: উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল লম্বাটে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ রাফিউল ইসলাম রাফির সন্ধান পেলে তার ভাই মো. মুরাদ আহসানের ০১৭৮৫২১১১০৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিখোঁজ রাফির সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
নিখোঁজের ঘটনায় কোতয়ালী থানার এসআই সাইফুল ইসলাম জানান আইনগত
অনুসন্ধান চলমান আছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত