মনিরুল ইসলাম,(বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির সামনে বিষখালী নদীর তীরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখা গেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় এক নারী কেওড়াপাতা সংগ্রহ করতে গিয়ে লাশটি দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ৩টার দিকে কেওড়াপাতা সংগ্রহের সময় ওই নারীর চোখে লাশটি পড়ে। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে তারা পাথরঘাটা থানা-পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ধারণা, লাশটি নদীর অন্য কোনো স্থান থেকে ভেসে এসে এখানে আটকে থাকতে পারে। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার ও পরিচয় শনাক্তের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত