এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে ১২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. খলিল সরদার (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠী গ্রামের একটি ইটের সোলিংয়ের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে কালিশুরী ইউনিয়নের কামারখালী থেকে রাজাপুরগামী ইটের সোলিং সড়কে অভিযান চালান। এ সময় কবিরকাঠী গ্রামের শাহিন সিকদারের বাড়ির সামনে থেকে খলিল সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১২৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত খলিল সরদার কবিরকাঠী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা মৃত ওয়াজেদ আলী সরদার এবং মা মৃত ফিরোজা বেগম।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা করা হয়েছে। মামলা নম্বর ১৯, তারিখ: ৬ অক্টোবর ২০২৬। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত