এম জাফরান হারুন::
পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৬ ইং চলাকালীন সময়ে অসাধু উপায়ে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলকে আটক করা হয়েছে।
জানা যায়, রাতভর মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাউফল উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের সিনিয়র মৎস্য অফিসার এমএম পারভেজের নেতৃত্বে বাউফল থানা পুলিশ টিমের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। তারই ধারাবাহিকতায় শনিবার (১০-১০-২৬) ভোর ৫ টার দিকে তারা আটক হয়।
আটককৃতরা হলো- ১। মোঃ মামুন ইসলাম (২৩), পিতা- মোয়াজ্জেম হাওলাদার, গ্রাম- চরলক্ষীবর্ধন, গোবিন্দপুর, বাকেরগঞ্জ, ২। মোঃ কামাল হোসেন (২৫), পিতা- হেলাল খান, গ্রাম- চরলক্ষীবর্ধন, গোবিন্দপুর, বাকেরগঞ্জ, ৩। মোঃ রবিউল মৃধা (১৩), পিতা- ফিরোজ মৃধা, গ্রাম- চরলক্ষীবর্ধন, গোবিন্দপুর, বাকেরগঞ্জ, ৪। মোঃ মোহাম্মদ খান (১৫), পিতা- ইব্রাহিম খান, গ্রাম- চরলক্ষীবর্ধন, গোবিন্দপুর, বাকেরগঞ্জ।
এবিষয়ে সিনিয়র মৎস্য অফিসার এমএম পারভেজ বলেন, তাদের মা ইলিশ শিকার করাকালীন সময় তেঁতুলিয়া নদীর ধুলিয়া স্পট থেকে আটক করা হয়েছে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল উপস্থিত হয়ে প্রাপ্ত বয়স্ক ২ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপ্রাপ্ত বয়সী হওয়ায় ২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়। মা ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত