মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা প্রতিনিধি):-
"বাল্য বিবাহ বন্ধ করি, নারী ও কন্যা শিশুর অধিকারে বিনিয়োগ করি"—এই শ্লোগানকে সামনে রেখে নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন সহ সকল প্রকার মানবাধিকার লঙ্ঘন এর ঘটনার বিরুদ্ধে রুখে দাড়াই, প্রতিবাদ করি এবং প্রতিরোধ গড়ে তুলি এই মূল লক্ষ্যে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় এবং পল্লীশ্রী সংস্থার হোপ প্রকল্প পলাশবাড়ী গাইবান্ধার আয়োজনে জাতীয় প্রচারাভিযান কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে।
১৫ই অক্টোবর বৃহস্পতিবার বিকালে পলাশবাড়ী শহীদ মিনার মাঠে ব্যাপক প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচীতে শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক এবং নাগরিক সমাজ সংগঠনের সদস্য সহ বিভন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল, থানা অফিসার (তদন্ত) প্রশান্ত কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জনাব ডা: মো: সালাউদ্দিন আহমেদ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান, পল্লীশ্রী সংস্থার প্রকল্প পরিচালক শামসুন, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তা কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,
এছাড়াও উপস্থিত ছিলেন পল্লীশ্রী সংস্থার হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, প্রজেক্ট একাউন্টটেন্ট, এরিয়া কো-অর্ডিনেটর সুজন ও তাইবাতুন নেহার, টেকনিক্যাল কোঅর্ডিনেটর নাফিসা, এফএফ মুক্তি, নাসরিন, দীপ্তি, রওশন, দেলোয়ার, জয়ন্ত, আখেরা প্রমুখ।
০৬ টি ইউনিয়নের শতাধিক সিএসও সদস্য ও শিক্ষার্থী অংশগ্রহনকারীগণ দলে দলে ইউনিয়ন পর্যায় হতে র্যালী, ফেস্টুন, পোস্টার দ্বারা খোলা যানবাহন সাজিয়ে মাইকে মানবাধিকার ইস্যুতে বিভিন্ন শ্লোগান দিতে দিতে সহস্রাধিক সাধারণ মানুষের মাঝে মেসেজ পৌঁছাতে পৌঁছাতে নির্দিষ্ট জায়গায় দুপুর ১২টার মধেই মিছিল নিয়ে সমবেত হয়।
এরপর অতিথিবৃন্দ তাদের বরণ করে নেন এবং সিএসও স্টল, শিক্ষার্থী ফোরাম স্টল, থিয়েটার ফোরাম স্টল, মানবাধিকার লুডু পরিদর্শন করে স্টেজে আসন গ্রহণ করেন। সিএসও, শিক্ষার্থীবৃন্দ অর্জন সমূহ ও সার্ভাইভারগণদের জীবনের গল্প উপভোগ করার পর ইউএনও সহ অন্যান্য সরকারী অফিসারগণ তাদের বক্তব্যে যৌথভাবে সহিংসতা, নির্যাতন, বাল্যবিবাহ, বৈষম্য প্রতিরোধের কাজ কাধে কাধ মিলিয়ে করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত