বরগুনা প্রতিনিধি :
বরগুনার আমতলীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন,আকাশ আমতলী পৌরসভার দক্ষিণ-পশ্চিম আমতলীর মো. মোতাহার হাওলাদার এর ছেলে।
পুলিশ সুত্রে জানা জায়, ২৬ অক্টোবর দিবাগত রাত ১টা ১৫ মিনিটে আমতলী থানাধীন শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই মো. মিজানুর রহমান ও এএসআই মো. জসিম উদ্দিন সিকদারসহ সঙ্গীয় ফোর্স ওই অভিযানে অংশ নেন।
অভিযানকালে মো. আমিনুর ওরফে আকাশ (২৬) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত