1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Title :
বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয়  আমতলীতে মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ দুই গরু জবাই, জানতেন প্রাণিসম্পদ কর্মকর্তা,মাংস জব্দ, কসাইকে জরিমানা! কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের! ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও বাউফলে কাটা হাত-পা উদ্ধারের পর অবশেষে মিলল কাটা মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার- ২, রহস্য উদঘাটন

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৯৫ Time View

মোঃরাকিবুল ইসলাম রাসেল, বরগুনা জেলা প্রতিনিধি

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বরগুনায় সাগরে মাছ ধরার পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। কাঙ্ক্ষিত ইলিশের আশায় জাল, ট্রলার, বরফ ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সাগরে যেতে পুরোপুরি প্রস্তুত উপকূলের হাজারো জেলে পরিবার।

বুধবার (২৮ অক্টোবর) বরগুনার আমতলী, পাথরঘাটা, তালতলী ও সদরের বিভিন্ন মাছঘাট ঘুরে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ ২২ দিন অলস থাকার পর আবার কর্মচাঞ্চল্য ফিরেছে ঘাটগুলোতে। জেলেরা ছেঁড়া জাল মেরামত, ট্রলারের ইঞ্জিন পরীক্ষা ও বরফ সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।

জেলেরা জানান, প্রতিবারে ২বার চাল সহায়তা পেলেও এবার পেয়েছি ১ বার।নিষেধাজ্ঞার সময়ে আয় বন্ধ থাকায় ধারদেনা করে সংসার চালাতে হয়েছে। এখন সাগরে গিয়ে পর্যাপ্ত মাছ পেলে ঋণ পরিশোধ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা।

এ বিষয়ে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিন জেলেদের সহায়তা এবার কম কেন? এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন,বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, সহায়তার চালের পরিমাণ বাড়ানোসহ অন্যান্য সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে গিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, জেলায় ৫২ হাজার ৪৭৬ জন নিবন্ধিত জেলের মধ্যে ৩৯ হাজার ৪৬৯ জন সরকারি সহায়তা পেয়েছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশ যখন মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা দেয়, তখন ভারতীয় জেলেরা অবাধে আমাদের জলসীমায় ঢুকে মাছ শিকার করে। এই অবৈধ অনুপ্রবেশ বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ না নিলে আমাদের জেলেরাই ক্ষতিগ্রস্ত হবে।তারা ধার দেনা ঋণে জর্জরিত,তাদেরকে বাঁচাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved