1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Title :
বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয়  আমতলীতে মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ দুই গরু জবাই, জানতেন প্রাণিসম্পদ কর্মকর্তা,মাংস জব্দ, কসাইকে জরিমানা! কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের! ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও বাউফলে কাটা হাত-পা উদ্ধারের পর অবশেষে মিলল কাটা মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার- ২, রহস্য উদঘাটন

বাউফলে সেই সন্তানের স্বীকৃতির দাবিতে মা নিপার অনশন, ডিএনএ টেস্টে কবির হাওলাদারই বাবা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৮৩ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে সন্তানের পিতৃপরিচয় ও বৈবাহিক স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছিলেন নিপা আক্তার (২৩) নামের এক তরুণী। কোলে ছয় মাস বয়সী শিশুকে নিয়ে তার এই অবস্থান নেওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।

পরবর্তীতে বাউফল থানায় মামলা হলে পটুয়াখালী বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত আমলে নিয়ে বাউফল থানাকে ডিএনএ টেস্টের জন্য আলামত সংগ্রহ পূর্বক ফরেনসিক সিআইডি কে তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে নিপা আক্তারের নমুনা রক্ত, শিশু বাচ্চা আরিয়ানের দুইটি নমুনা বাক্কাল সোয়াব ও কবির হাওলাদারের নমুনা রক্ত সংগ্রহ পূর্বক আলামত নিয়ে ফরেনসিক সিআইডিতে ডিএনএ টেস্ট হলে বাবা কবির হাওলাদারই বাবা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়াবাগা গ্রামে চলতি বছরের গত ২০ই এপ্রিল- ২০২৬ সালের সোমবার প্রেমিক কবির হাওলাদারের নিজ বাড়িতে বিকেল থেকে অবস্থান নেন নিপা আক্তার। ওইসময় আগমনের খবর পেয়ে কবির ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, নিপার সঙ্গে জহির নামের এক ইটভাটা শ্রমিকের বিয়ে হয়েছিল এবং তাদের একটি চার বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। প্রায় দেড় বছর আগে স্বামী কাজের জন্য বাইরে গেলে প্রতিবেশী কবির হাওলাদারের সঙ্গে নিপার সম্পর্ক গড়ে ওঠে। নিপার দাবি, বিয়ের আশ্বাসে কবির তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন যার ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

পরে স্বামী বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে বিবাহবিচ্ছেদ করেন। এরপর নিপা একটি পুত্র সন্তানের জন্ম দেন। ওইসময় যার বয়স হয়েছিল ছয় মাস। শিশুটির পিতৃত্ব নিয়ে সৃষ্টি হয় জটিলতা। নিপার বাবা জুলফু হাওলাদার তখন অভিযোগ করে বলেন, তার মেয়ের জীবন ধ্বংস হয়েছে এবং নবজাতকের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করার দাবি জানান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে দ্রুত ব্যবস্থা নেন বাউফল থানা প্রশাসন।

এবিষয়ে ঘটনার সত্যতা জানিয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ডিএনএ টেস্টে ধরা পড়েছে বাবা কবির হাওলাদার। আমাদের পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved