বরগুনা প্রতিনিধি :
বরগুনার আমতলী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
এ দিবসটি উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন।
কর্মসূচির মধ্যে ছিল সকালে সকল সরকারি, বেসরকারী, ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। বেলা ১১ টায় উপজেলা পরিষদ বিমানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মো : হাফিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রনজিত চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জালউদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় দত্ত, উপজেলা শিক্ষা অফিসার মো : শফিউল আলম, উপজেলা কৃষিবিদ মো : রাসেল, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো: আব্দুল আজিজ মিয়া প্রমুখ ।
আলোচনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়!
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত