বরগুনা প্রতিনিধি :
বরগুনা তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে' ঋণ নয়, অনুদান দাও'স্লোগানকে ধারন করে জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনকে তরান্বিত করে। কাজেই জীবাশ্ম জ্বালানি বন্ধ করো। এখনই শতভাগ নবায়নযাগ্য জ্বালানি চাই। জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশ সবচেয়ে কম অবদান রেখেও ভয়াবহ ক্ষতিকর প্রভাবের শিকার। জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী কোম্পানীগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টা তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে জলবায়ু ন্যায় বিচারের দাবিতে বৈশ্বিক সংহতি কর্মসুচির সাইকেল র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও ছবি আঁকা প্রতিযোগিতা বক্তারা একথা বলেন।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পায়রা নদীর ইলিশ রক্ষা কমিটি , পিপিলিকার পাঠশালা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ'র আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়।
বৈশ্বিক সংহতি প্রকাশের কর্মসুচির সাইকেল র্যালি, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের সভাপতিত্ব করেন ধরা'র তালতলী আমতলী সমন্বয়ক আরিফুর রহমান
সমাবেশে বক্তৃতা করেন নিশনবাড়িয়া ইউনিয়নের মেম্বার বাবুল মিয়া পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি সম্পাদক বাবুল হাওলাদার, তালতলী চারুকলার একাডেমি পরিচালক রফিকুল ইসলাম অন্তর, পিপিলিকার পাঠশালার শিক্ষক হাসান মাস্টার, শুভ সন্ধ্যা রক্ষা কমিটির জাহাঙ্গীর সিকদার, বন কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য পরিবেশ কর্মী, উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে তালতলা আমতলী সমন্বয়ক আরিফুর রহমান বলেন জলবায়ু পরিবর্তনের জন্য তথাকথিত উন্নত বিশ্বকে ঋণের পরিবর্তে অনুদান প্রদান করতে হবে। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা, অভিযোজন এবং জলবায়ু সংকট সমাধানে অর্থায়ন নিশ্চিত করতে হবে। তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের সহ সকল জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ন্যায্য রূপান্তর ঘটাতে হবে।
ধরা'র নেত্রী কমলা সরকার বলেন, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ২০৫০ সালের মধ্যে প্রকৃত শুন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে হবে।

পায়রা নদীর শাখা কমিটির বাবুল হাওলাদার বলেন, পরিবেশবিধ্বংসী বৃহৎ শিল্পভিত্তিক কৃষি এবং ভূমি, পানি ও বীজের ওপর কর্পোরেট একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। স্থানীয় বীজ, ঐতিহ্যগত ও আদিবাসী জ্ঞান, পরিবেশবান্ধব কৃষি, জলবায়ু সহনশীল খাদ্য উৎপাদন এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে।
রফিকুল ইসলাম অন্তর বলেন , জলবায়ুর টেংরাগিরিপাক রক্ষা করতে হবে। নদী, সমুদ্র, বন, ভূমি, মাটি, প্রাণী ও জীববৈচিত্রের অধিকার নিশ্চিত করতে হবে এবং ব্যাপক পরিবেশ ধ্বংসকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
উল্লেখ্য তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ—৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী "গ্লোবাল ডে অব এ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস" শীর্ষক বৈশ্বিক সংহতি কর্মসুচির অংশ হিসেবে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে এ সাইকেল র্যালি, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও ছবি আঁকা অনুষ্ঠান হয়। এ বৈশ্বিক সংহতি কর্মসুচিতে জলবায়ু উদ্বাস্তু, জেলে, বনজীবী ও নদী ভাঙ্গনকবলিত মানুষজন ও পিপীলিকায় পাঠশালার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত