মোঃ রাকিবুল ইসলাম রাসেল, বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে অবস্থিত মডেল খাল (হাজারী খাল) খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
আজ সোমবার (২৩ নভেম্বর) তিনি খনন কার্যক্রম পরিদর্শন করেন। খালটির দৈর্ঘ্য ৩ দশমিক ৫ কিলোমিটার এবং প্রস্থ ৭ মিটার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. নাসির উদ্দীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, বরগুনা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, খালটি খননের ফলে স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে, জলাবদ্ধতা দূর হবে, কৃষি সেচ সুবিধা সম্প্রসারিত হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত