বরগুনা প্রতিনিধি :
বরগুনা আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে বেসরকারী সংস্থা এনএসএস এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।এতে শতাধিক নারীও পুরুষ অংশ নেয়।
শনিবার (২৮ নভেম্বর) সকালে এনএস এস এর আয়োজনে সংস্থাটির আমতলী একে স্কুল সড়ক প্রধান কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়।
র্যালি উদ্ভোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মি: রুপ কুমার পাল।
এসময় উপস্থিত ছিলেন এনএস এসএর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডালবাংলোর সামনে শেষ হয়। র্যালিতে রং বেরং এর ব্যানার ফেস্টুন সহ কয়েক শতাধিক নারী-পুরুষ ও যুব সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন,আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবেএবং জনসচেতনতা বৃদ্ধিতে নারী নির্যাতন প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত