স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহচর পরিচয় দেওয়া নাজমুল হোসেনকে জিআর ৮০/২৫ নম্বর মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৮ নভেম্বর) রাতে কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় সোপর্দ করেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া নাজমুল হোসেনের পিতার নাম মো. তোকমান আলী শেখ। তাঁর গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী গ্রামে। কোতোয়ালি মেট্রোপলিটন থানার সংশ্লিষ্ট মামলায় বাদী হিসেবে রয়েছেন রংপুর মহানগরীর কেরানীপাড়া এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীন বাপ্পী।
মামলাসংক্রান্ত প্রাপ্ত কাগজপত্র ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিআর ৮০/২৫ নম্বর মামলায় নাজমুল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এদিকে, নাজমুল হোসেনের বিরুদ্ধে প্রায় ২১ কোটি টাকা আত্মসাৎ, সরকারি প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়ম এবং বিভিন্ন ধরনের জালিয়াতির অভিযোগ রয়েছে বলে সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গত ১২ আগস্ট ২০২৬ তারিখে দৈনিক একুশে খবর ও বাংলাদেশ প্রতিদিনসহ কয়েকটি গণমাধ্যমে তাঁকে ঘিরে এসব অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদনগুলোতে বঙ্গবন্ধুবিষয়ক বই প্রকাশ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ধরা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব বিস্তার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগও উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে নাজমুল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা এবং মামলার বর্তমান অবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত হতে কোতোয়ালি মেট্রোপলিটন থানার
অফিসার ইনচার্জ বলেন, নাজমুল হোসেনকে রাজনৈতিক একটি মামলায় গ্রেফতার করে তাকে হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : ইসমাইল হোসেন সৌরভ,
নির্বাহী সম্পাদক:মো:শাহাবুদ্দিন খান
বার্তা প্রধান : মোহাম্মদ শাহ্ কামাল,
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত