1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈরে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি নেতা সাইজুদ্দিন আহমেদ: ঈদে ৫০ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দোকান বরাদ্ধের নামে সমন্বয়কের চাঁদা আদায় কোনাবাড়ী বিএনপি নেতা মোহাম্মদ বাবুল হোসেন জন্মদিন উদযাপিত আয়োজনে কোনাবাড়ী থানা প্রেসক্লাব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় পরিবারের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ; পুলিশ বলছে মামলা হবে দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল (পর্ব -১) মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা! ‘ঐশী মঞ্জিল’ ঘিরে বিতর্ক: সার্ভেয়ারের চারতলা ভবনে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বরগুনায় ভুয়া—চিকিৎসকদের তালিকায় মাহবুবুর রহমান গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমাকে হ*ত্যা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি

চাষিরা কাঁচা পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন: পাটমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক ||
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৪১৮ Time View

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, পৃথিবীজুড়ে পাটের কদর ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় পাটচাষিরা ও কাঁচা পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন। চলতি পাট মৌসুমে কাঁচা পাটের গড়দর ৩ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। ফলে চাষিরা ভবিষ্যতে অধিক পরিমাণে পাট চাষে আগ্রহী হবেন।

বুধবার (২১ অক্টেবার) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বিজেএমসির বন্ধ ঘোষিত মিলসসমূহের অবসরপ্রাপ্ত ও অবসানকৃত শ্রমিকদের পাওনা পরিশোধ সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

পাটমন্ত্রী বলেন, পাট খাত পুনরুজ্জীবিত করতে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২৫টি মিলে কর্মরত সব স্থায়ী শ্রমিকের গ্র্যাচ্যুইটি, পিএফ ও ছুটি নগদায়নসহ গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার মাধ্যমে চাকরি অবসানপূর্বক উৎপাদন কার্যক্রম গত ১ জুলাই, হতে বন্ধ ঘোষণা করা হয়।

শ্রমিকদের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী ২৫টি মিলের ২৪,৬০৯ জন স্থায়ী কর্মরত শ্রমিকদের সমুদয় পাওনা বাবদ প্রায় ৪ হাজার কোটি টাকা এবং ২০১৩ সনের পরে হতে অবসরপ্রাপ্ত ১০,১০৭ জন শ্রমিকের সাকল্য পাওনা বাবদ প্রায় ১ হাজার কোটি টাকাসহ মোট প্রায় ৫ হাজার কোটি টাকা চলতি অর্থবছরে এককালীন পরিশোধের সিদ্ধান্ত হয়।

শ্রমিকদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে প্রধানমন্ত্রী প্রত্যেকের পাওনার ৫০ ভাগ নগদে এবং অবশিষ্ট ৫০ভাগ তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আকারে পরিশোধ করার নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved