1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Title :
নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য! নানা আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষীকি পালিত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের গলায় ফাঁ*স দেওয়া মরদেহ উদ্ধার! বরগুনায় ছাত্রের মা’কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখমের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শ্রীপুর থানা পুলিশ কর্তৃক ৮৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কবির হোসেন এর স্ত্রী মাদক ব্যবসায়ী তাহমিনা গ্রেফতার! অপ্রীতম এখন শুধুই স্মৃতি! ধানের বীজে ডিলারের অভিনব প্রতারণা,বিপাকে দুই শতাধিক কৃষক!

সিলেটগামী ট্রেনের সিডিউল হঠাৎ বাতিল!

চট্টগ্রাম ব্যুরো
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ১০৩৮ Time View

আন্তঃনগর জয়ন্তিকা ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই রুটে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। ফলে দেরীতে দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রা শুরু হলেও শুক্রবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টায় সিলেটের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে হঠাৎ এ যাত্রা বিলম্বে বিপাকে পড়েছেন সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের যাত্রীরা। 

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় সিলেট রেলওয়ে স্টেশন ডক ইয়ার্ডে ওয়াসপিটে একই লাইনে আন্তঃনগর পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দু’টি ঢুকে যাওয়ায় (সাইড কোয়ালিশনে) দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাহাড়িকার দু’টি কোচ লাইনচ্যুত হয়।

এরপর ৫ ঘণ্টা পর বিকেল সোয়া ৪ টায় ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস। আর ৮ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। এদিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বিলম্ব হওয়ায় চট্টগ্রাম থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে। 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত বলেন, মূলত পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামে আসার পর উদয়নের নামে সিলেট উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু পাহাড়িকা ট্রেনটি ছাড়তে ৮ ঘণ্টা দেড়ি হওয়ায় উদয়নের আজকের (শুক্রবার) শিডিউল বাতিল করা হয়েছে।

তিনি জানান, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে সকাল ১০টা ১৫ মিনিটে ছাড়ে। ট্রেনটি চট্টগ্রামে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৭টায়। অর্থাৎ সিলেট থেকে চট্টগ্রাম পৌঁছতে পাহাড়িকার ৯ ঘণ্টার মতো সময় লাগে।

এদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের শিডিউল বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী। তিনি বলেন, ‘যেহেতু উদয়নের শিডিউল বাতিল হয়েছে তাই যাত্রীদের টিকিট ফেরত নিয়ে টাকা ফেরত দেওয়া হবে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

এদিকে দুর্ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি করা রেলওয়ে। কমিটিতে রয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী ও যান্ত্রিক প্রকৌশলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved