1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Title :
পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বাউফলে দুই নেতাকে পিটিয়ে আহত আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে! বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয়  আমতলীতে মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ দুই গরু জবাই, জানতেন প্রাণিসম্পদ কর্মকর্তা,মাংস জব্দ, কসাইকে জরিমানা! কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের! ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা

পচা আম নিয়ে সংঘর্ষে নিহত এক

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৪২৫ Time View

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পচা আম বিক্রি নিয়ে সংঘর্ষে আজিজার রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত আজিজার রহমান পার্শ্ববর্তী রংপুরের গংগাচওড়া উপজেলার লক্ষ্ণীটারী ইউনিয়নের ইচলির চর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইচলির চর গ্রামের আনারুল ইসলাম সিরাজুল মার্কেটে আম বিক্রি করেন।

সেখানে সোমবার (১০ জুলাই) আম কিনেন তারই গ্রামের শামীম ও শাহীন। সেই আম ছিল পচা।
যা নিয়ে সোমবারও ক্রেতা বিক্রেতার মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে মঙ্গলবার ফের তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। এ সময় আনারুল ইসলামকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে পাশেই দোকানে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান হামলার শিকার হন। পরে ঘটনাস্থলে তিনি মারা যান।।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) হাবিবুর রহমান জনসংযোগকে বলেন, আম বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাশে বসে থাকা বৃদ্ধ আজিজার রহমান নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved