1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Title :
বাউফলে হুমকি দিয়ে চাষকৃত জমি জবরদখল করায় ভূমি অপরাধ আইনে মামলা, আসামি ২৬, অজ্ঞাত ৪০/৫০ জন  কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন,সভাপতি মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পা হারিয়েও মেলেনি চিকিৎসার সহযোগিতা! ক্ষোভে জলঢাকায় যাত্রীবাহী বাস আটক যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন সহ হত্যা চেষ্টা: পলাতক প্রধান অভিযুক্ত শাকিল ফকির আটক  প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতে খড়ির শিক্ষক বরগুনার পাথরঘাটায় বাউফলে সেই সন্তানের স্বীকৃতির দাবিতে মা নিপার অনশন, ডিএনএ টেস্টে কবির হাওলাদারই বাবা! সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? আমতলীতে ডিবির অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ শ্বশুর-শাশুড়ি গ্রেফতার, জামাই পলাতক বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী

আদিতমারী হাসপাতালের ইতিহাসে বিনামূল্যে সিজারে সন্তানের জন্ম

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৩৪১ Time View

মোঃ রয়িসুল সরকার রোমন, স্টাফ রিপোর্টার:

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে প্রথম বিনামূল্যে সিজার করে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসুতি মা। নবজাতক ও প্রসূতি মা দুজনেই সুস্থ আছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর একটার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
তারা দুজনে হাসপাতালের মা ও শিশু বান্ধব ওয়ার্ডে পরিচর্যায় আছেন।
প্রসূতি উম্মে কুলসুম ওই উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর এলাকার হোসেন আলীর স্ত্রী। এটি তার দ্বিতীয় সন্তান। এর আগে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি অত্যাধুনিক অপারেশন থিয়েটারে প্রসূতি বিশেষজ্ঞ ডা. এলিনা পারভিন, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. গৌতম কুমার বিশ্বাস ও সার্জারী কনসালটেন্ট ডা. আমজাদ হোসেনকে পদায়ন করা হয়। পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিতে অপারেশন থিয়েটার ঢেলে সাজানো হয় যাতে সিজারসহ সকল ধরনের মেজর সার্জারি করা সম্ভব। বৃহস্পতিবার ভাদাই ইউনিয়নের হোসেন আলীর স্ত্রী উম্মে কুলসুম বাচ্চা প্রসবের সময় ঘনিয়ে আসলে আদিতমারী হাসপাতালে ভর্তি হয়। যেহেতু তার প্রথম বাচ্চা সিজারিয়ান তাই কর্তব্যরত চিকিৎসক সিজারের সিদ্ধান্ত নেন। পরে দুপুর একটার দিকে ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রসূতি বিশেষজ্ঞ ডা. এলিনা পারভিন, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. গৌতম কুমার বিশ্বাস ও সার্জারী কনসালটেন্ট ডা. আমজাদ হোসেন অপারেশন পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: খালেদ হোসেন সার্বক্ষণিক তদারকি করেন। এতে চারজন নার্স, দুইজন আয়া সহযোগিতা করেন।
সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতি উম্মে কুলসুম ফুটফুটে ছেলে সন্তানের জন্য দেন। জন্মের পর বাচ্ছার ওজন ২.৫ কেজি পরিমাপ করা হয়। বর্তমানে মা ও সন্তান সুস্থ আছেন। তাদেরকে হাসপাতালে রেখে পরিচর্যা করা হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারে সন্তান জন্মদানে উচ্ছসিত হোসেন আলী বলেন, বিনামূল্যে আদিতমারী হাসপাতালে বাড়ির কাছে সিজার করে ছেলে সন্তানের বাবা হয়েছি। ক্লিনিকে বা অন্য কোথাও করতে গেলে মোটা টাকা লাগতো পাশাপাশি ভোগান্তিও ছিলো। এখানে কোন ভোগান্তি ছাড়াই অপারেশন হয়েছে।

এ বিষয়ে আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: খালেদ হোসেন বলেন, আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে আজ প্রথম অপারেশন হয়েছে। এখানে যেকোন ধরনের মেজর অপারেশন করা সম্ভব। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারের সহযোগিতায় অপারেশনের এখানে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন করা হয়েছে। আদিতমারী উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে আমরা সদা প্রস্তুত রয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved