1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Title :
সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের! ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও বাউফলে কাটা হাত-পা উদ্ধারের পর অবশেষে মিলল কাটা মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার- ২, রহস্য উদঘাটন বাউফলে সড়কের পাশ থেকে মানুষের আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার, এলাকায় আতঙ্ক  ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাফিজুর রহমান পিপিএম (সেবা) সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে

সাতক্ষীরার কালীগঞ্জ হতে ৪৪৫ বোতল ফেন্সিডিলসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যা ব-৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩৭২ Time View

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
র্যা ব প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। বর্তমান সময়ে কতিপয় মাদক ব্যবসায়ীগণ ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, হেরোইন, দেশী মদ, বিদেশী মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অভিনব কায়দায় বহন করে নিয়ে আসছে। এ ধরনের মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যা ব সদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত রাতে ২৩শে জুলাই র্যা ব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর আভিযানিক দল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যা ব সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার, আসামী মোঃ শাহিনুর আলম, জিএম মাহিম ইসলাম দ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৪৪৫ (চারশত পয়তাল্লিশ) বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved