1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইকগাছার দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩১৬ Time View

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছার নবনির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী রোববার সকালে গণভবন থেকে সারাদেশে নির্মিত ৫৬৪টি মসজিদের মধ্যে ৫ম পর্যায়ের ৫০টি মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। স্থানীয়ভাবে আয়োজিত প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, গণপূর্ত বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার বিল্লাল হুসাইন। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আজহার আলী, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল হাসান, আব্দুল হাকিম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রূপা এন্টারপ্রাইজের মোঃ ইবাদত, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের শেখ শওকত হোসেন, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও মাজহারুল ইসলাম মিথুন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলক উন্মোচন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু সহ অতিথিবৃন্দ। উল্লেখ্য, উপজেলা পরিষদ অভ্যন্তরে আদালতের পাশেই ১৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৩ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। সার্বিক বাস্তবায়নে রয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন, নির্মাণ কাজ করছে খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রূপা এন্টারপ্রাইজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved