1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Title :
সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ লড়াই সংগ্রামের ১ যুগের সাক্ষী হয়েছেন রায়পুরার তরুণ শ্রমিক নেতা আলমগীর হোসেন রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

ফার্মেসি গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ (পিজিএ) এর নতুন কার্যনির্বাহী কমিটিতে সাদেক আহমেদ সৈকত নির্বাচিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৪৬৩ Time View

ঢাকা জেলা প্রতিনিধি:

আজ ৩১ জুলাই ২০২৩, রোজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, রমনা, ঢাকায় বিকেল ৩.০০ ঘটিকায় ফার্মেসি গ্রাজুয়েটস্ এসোসিয়েশন, বাংলাদেশ এর বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রযুক্তিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক স্যার।সভাপতিত্ব করেন ফার্মেসি গ্রাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ’ এর সভাপতি মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন আব্দুর রহমান আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ফার্মেসি কাউন্সিলের সাবেক সহ-সভাপতি সুভাষ সিংহ রায় প্রবীণ ফার্মাসিস্ট উজ্জল কুমার পোদ্দার সহ সর্বস্তরের গ্রাজুয়েট ফার্মাসিস্টগন।আজকের নির্বাচনে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি: মো: আমিনুল ইসলাম, সহ সভাপতি: অধ্যাপক ড. সমীর কুমার সাধু, সাধারণ সম্পাদক: জে এম এ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক: মো: নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক: ড. মো: রায়হান সরকার, অর্থ সম্পাদক: মোঃ হারুন-অর রশিদ, দপ্তর সম্পাদক: অধ্যাপক ড. শেখ জহির রায়হান, প্রচার সম্পাদক: মোঃ আজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ মেহেদী হাসান তানভীর, কার্যনির্বাহী সদস্য: মোঃ শামীম আলম খান, ড. রাজিয়া সুলতানা, আমিনুল ইসলাম চৌধুরী ড. কিশোর মজুমদার, সাদেক আহম্মেদ সৈকত, মোঃ রাশেদুজ্জামান সর্দার।
উল্লেখ্য, বাংলাদেশের সকল গ্রাজুয়েট ফার্মাসিস্টদের নিবন্ধিত প্রাচীন সংগঠন ফার্মেসি গ্রাজুয়েটস্ এসোসিয়েশন, বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালে সেই সময়ের গ্রাজুয়েট ফার্মাসিস্ট দের কে নিয়ে ফার্মেসি গ্রাজুয়েটস্ এসোসিয়েশন, বাংলাদেশ এর পথ চলা শুরু হয় যেখানে এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আ ব ম ফারুক স্যার।
গত ১৩ জুলাই ২০২৩ তারিখ পত্রিকায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী কমিটি নির্বাচন এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি অনুসারে ২০ জুলাই ২০২৩, বিকেল ৫টার মধ্যে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়া হয় এবং ২৩ জুলাই ২০২৩ তারিখ নির্বাচন কমিশন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
তারই ধারাবাহিকতায় আজ ৩১ জুলাই ২০২৩ তারিখ ফার্মেসি গ্রাজুয়েটস্ এসোসিয়েশন, বাংলাদেশ এর বাংলাদেশ বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এবং এবং হাসপাতালে কর্মরত গ্রাজুয়েটস্ ফার্মাসিস্ট সহ বাংলাদেশের সকল পর্যায়ের গ্রাজুয়েট ফার্মাসিস্ট গণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved