1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
আমতলীতে পৌনে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার এক নারী! বাউফলে সালিশ বৈঠকে হামলার জেরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিক্ষোভ ও মানববন্ধন  পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য-এস এম মনিরুল হাসান বাপ্পি বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ৩ কোটি ৮৩ লাখ টাকার প্রকল্প কাগজে কিন্তু বাস্তবে নেই! মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত! মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত! গোপন অঙ্গে ২০০ পিস ইয়াবাসহ নারী পাচারকারী আটক! গাজীপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিনের যোগদান ও দায়িত্বভার গ্রহণ বরগুনার তালতলী উপজেলায় ০১টি চায়না পিস্তল, ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলিসহ ০৫ জন গ্রেফতার! ।

বাউফলে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৪০ Time View

এম জাফরান হারুন::

বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোহাম্মদ বশির গাজীর সভাপতিত্বে নবাগত পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলমের সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১লা আগষ্ট) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি উপজেলা হলরুমে শুরু হয়ে দীর্ঘ দুপুর ২টায় গিয়ে শেষ হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম বলেন, আগস্ট মাস শোকের মাস, স্মরণ করছি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ১৫ই আগস্ট সকল শহীদদের তিনি আত্মার মাগফেরাত কামনা করেন এবং বাউফলে সমস্যা থাকলে পর্যায়ক্রমে এলাকার সকল সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও উপজেলার উন্নয়নের সম্ভাবনার বিষয়ে কথা বলে সকলের সহযোগিতা চেয়ে বক্তব্য শেষ করেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক, কালাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম ফয়সল আহমেদ মনির মোল্লা, কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীন হাওলাদার, দাসপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এন জাহাঙ্গীর, চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলকাস মোল্লা, সাংবাদিক আমিরুল ইসলাম সহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষে উপজেলা প্রশাসন কর্তৃক নবাগত জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম কে ক্রেষ্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved