1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Title :
বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী! সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি

ময়মনসিংহের পরানগঞ্জে এলজিইডির রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩১২ Time View

ডেস্ক:নিউজ
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে একটি পাকা রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিন্ম মানের সামগ্রী ব্যবহারে নির্মাণ করার পাশাপাশি সিডিউল না মেনে কাজ করা হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগের তদারকির মাধ্যমে সঠিক কাজ করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পরানগঞ্জ ইউনিয়নের অম্বিকাগঞ্জ মোড় হইতে পরানগঞ্জ সি,এনজি বাসস্ট্যান্ড পযর্ন্ত ৩ কিলোমিটার রাস্তা পাকারণ করার কাজ চলছে। তবে প্রজেক্টের ব্যয় সংক্রান্ত কোন তথ্য সম্বলিত সাইনবোর্ড দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। কাজটি শুরু থেকেই নির্মাণ নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের কাজ করা হচ্ছে।

এ রাস্তায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে কিছু দিনের মধ্যেই রাস্তাটি কয়েক মাস যেতে না যেতেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে বলে মনে করছেন স্হানীয় সচেতন মহল একাধিক ব্যক্তির অভিযোগ অনিয়মের ফলে সরকারি বরাদ্দে টাকা অবমূল্যায়নের ফলে দুর্ভোগের শিকার হবে বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী।

যেখানে ৮ ইঞ্চি মেকাডম করার কথা সেখানে ৪ ইঞ্চি মেকাডম করে রাস্তায় পিজ করা হচ্ছে, দুই পাশে ৩ ফুট করে ৬ ফুল রাস্তা মানহীন ইট ভেঙ্গে নতুন রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে।

কাজের সিডিউলে সাফ বৈইস অর্ধেক বালু অর্ধেক খোয়া ব্যবহারের কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে ওদিক বালি । সাবেক রাস্তার মেকাডম ৬ ইঞ্চি নতুন 2 ইঞ্চি মোট ৮ ইঞ্চি করে নির্মাণ কাজে করার কথা সেখানে ৪ ইঞ্চি করে কাজ করছেন। নতুন ইটের পরিবর্তে পূরাতন ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, এভাবে রাস্তাটি নির্মাণ করা হলে খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ দেখভালের কথা থাকলেও তারা কোন খোঁজখবর নিচ্ছেন না বলেও অভিযোগ করেন এলাকাবাসী।
এ প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তায় নিম্নমানের বালি খোয়াসহ অপযোগী সামগ্রী ব্যবহার করছে রাস্তায় ।
স্থানীয় এলাকাবাসী কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনও অনিয়মের মাধ্যমে কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীর দাবী রাস্তাটি নির্ধারিত সিডিউল মোতাবেক সঠিকভাবে নির্মাণ কাজ বাস্তবয়ানের জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করেছেন।।

সদর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন রাস্তাটি পূর্বে ১০ ফুট ছিলো এখনো দুইসাইডে ৩ ফুট করে ৬ ফুট বাড়িয়ে ১৬ ফুট রাস্তা করা হচ্ছে । যেহেতু পুরাতন রাস্তা তাই মেকাডম ২ ইঞ্জি করা করা।
এবং কয়েকজন ঠিকাদার রাস্তাটি করার কারনে কিছু সমস্যার কারনে কাজ আপাতত বন্ধ রয়েছে । আমরা সঠিক কাজ বুঝেনিবো বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved