1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
নীলফামারী হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ, আ*ট*ক অ্যাম্বুলেন্স চালক পীরগাছায় নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ উঠেছে আবেদুলের বিরুদ্ধে চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির মহাসমাবেশের তারিখ চুড়ান্ত! বাউফলে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযান: ৮ জেলের কারাদণ্ড বাউফলে অন্য ঘরের মাচা ভেঙে লাকড়ির তলে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ! নওগাঁয় দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে এআইতে ভুয়া ছবি-ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ; থানায় জিডি বাউফলে তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করাকালীন ৪ জন জেলে আটক, অতপর সাজা  বরগুনায় শিক্ষকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার

জয়পুুরহাটে যথযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত: বিজিবি’র ফ্রী মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩৭৬ Time View

জয়পুুরহাট জেলা প্রতিনিধি:

যথযোগ্য মর্যাদায় জয়পুরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। অপরদিকে এ উপলক্ষে ২০ বিজিবি’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন জয়পুরহাট – ১ আসনের সংসদ সদস্য এ্যাড. শামসুল আলম দুদু, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠণসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

অপরদিকে সকাল ৮টায় জয়পুরহাট ২০ বিজিবি’র আয়োজনে শহরের টিএমএসএস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় ২শ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ব্যবস্থাপত্র সহ ঔষধ বিতরণ করা হয়।

এসব বিতরণ করেন, ২০ বিজিবির উপ-অধিনায়ক মাসুদুর রহমান। এ সময় সাথে ছিলেন নায়েক সুবেদার সাইদুল বারী, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের ডাক্তার খাদিজা আক্তার সহ অন্যান্যরা।

এদিকে জেলা সদর উপজেলাসহ আক্কেলপুর,কালাই, পাঁচবিবি ও ক্ষেতলাল এ পাঁচটি উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৫ ই আগস্ট জাতীয় শোক পালন করেছে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি,বে-সরকারি,সামাজিক,সাংস্কৃতিক প্রতিষ্ঠান গুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved